ছড়াকার আলম তালুকদারের জন্য শোকগাথা
কাঠ চেরাইয়ের শব্দ হচ্ছে।
প্রতিদিন কাটা পড়ছে কারও হাত
কারও ঘাড়, মাথা; পুরো শরীর কারও
রক্তবিন্দু গুঁড়ো হয়ে উড়ছে বাতাসে!
কর্পুরের গন্ধ আসছে; মাছি কি পালিয়ে গেল?
সারা সকালে একবারও মুখ দেখিনি হূদয়ের!
ধান বানতে শিবগীত গাইলো যে, সেও হাওয়া
চুপচাপ হয়ে আছে এ পাড়ার একমাত্র সারমেয়।
কসাইয়ের পেটের খবর খুনি হয়ে হাঁটছে বাতাসে!
