ধৃতরাষ্ট্র-২

আপডেট : ১৬ জুলাই ২০২০, ২০:১৫

গুপ্তঘূর্ণি উত্তেজিত বিষাক্ত বাতাস

স্বপ্নগুলো গৃহবন্দি সবুজ আঁধার

চোখের সড়ক ফাঁকা সীমান্ত মহড়া

মানচিত্রে ঝাউসারি অস্থির জীবন।

অচল শ্রমেরচাকা সুখের কলহ

মুদ্রাঘাম ইটেঢাকা স্লোগানে মজুরি

লাঠির রক্তেরদেহ চেতনায় পীড়া

নিভৃতে ক্রন্দনেসুর জাতীয় ইলিশ।

 

উপার্জনে বীজতলা শিকল কপাটে

গুপ্তধন লুঠেহাতে তাড়াও কুকুর

সংকটে মুখোমুখি আকাল আভাস

গুঞ্জনে অভাবেক্ষুধা প্রসারিত পথ

অনাহারে দিনলিপি ঝড়ের মৌসুম

শান্তি দাও ধৃতরাষ্ট্র চেয়ার প্রলয়।