রূপালী ও সিটি জেনারেল ইনসিওরেন্সের লভ্যাংশ ঘোষণা

আপডেট : ১৬ জুলাই ২০২০, ২১:৩৯

ইত্তেফাক রিপোর্ট শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালী ইনসিওরেন্স ও সিটি জেনারেল      ইনসিওরেন্সের পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা                   করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। রূপালী ইনসিওরেন্স ১০ শতাংশ নগদ               এবং সিটি জেনারেল ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ                 (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। রূপালী ইনসিওরেন্স সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ৭৫ টাকা। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে             ২১ দশমিক ০৬ টাকায়। আর সিটি জেনারেল ইনসিওরেন্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস)               হয়েছে ১ দশমিক ০১ টাকা। শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ দশমিক ৬৮ টাকায়। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য রূপালী ইনসিওরেন্সের বার্ষিক সাধারণ সভা আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবং সিটি জেনারেল ইনসিওরেন্সের ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।