ইত্তেফাকের সাবেক সংবাদদাতা মোশারফ হুসেন আর নেই  

আপডেট : ১৭ জুলাই ২০২০, ০১:১৮

দীর্ঘদিন রোগের সঙ্গে যুদ্ধ করে অবশেষে মারা গেলেন জামালপুর জেলার প্রবীণ সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের সাবেক সংবাদদাতা একেএম মোশারফ হুসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ১৯৮৩ সালে দৈনিক ইত্তেফাকে জেলা সংবাদদাতা হিসাবে যোগদান করেন। ২০০৭ সাল পর্যন্ত একটানা কাজ করেন।

তিনি এ সময় আবহন নামের একটি পত্রিকা বের করেন। সাংবাদিক মোশারফ হুসেন অবসর গ্রহণের পর তার স্ত্রীর মৃত্যু হয়। এর পর তিনি অসুস্থ হয়ে শয্যাসায়ী ছিলেন। রোগ শোক অভাব অনটনে তিনি মৃত্যবরণ করলেন। মৃত্যুকালে তিনি তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। 

জামালপুর প্রেসক্লাব ও জেলা প্রেসক্লাবের নেতারা তার বাসায় ছুটে যান। সাংবাদিক মোশারফ হুসেনের মৃত্যুতে শোক প্রকাশ করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছেন। 


ইত্তেফাক/আরকেজি