লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক দুর্ঘটনায় মোঃ আলতাফ উদ্দিন (৫৩) নামের কৃষকলীগের এক নেতা নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার বড়খেরী ইউনিয়নের হাফেজ তেমুহনী সংলগ্ন রামগতি-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ আলতাফ উদ্দিন উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের আনারুল হকের ৪র্থ ছেলে। তিনি উপজেলার বড়খেরী ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়,আলতাফ উদ্দিন লক্ষ্মীপুর একটি বিয়ের অনুষ্ঠান থেকে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন। সিএনজির সামনে বসা অবস্থায় পথিমধ্যে তার চোখে ঘুম আসলে চালক তাকে কয়েকবার সতর্ক করেন। একপর্যায়ে হাফেজ তেমুহনী সংলগ্ন এলাকায় পৌছলে তিনি সিএনজি থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআরএম
