তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, সরকার প্রতিটি দুর্যোগে জনগণের পাশে রয়েছে। এবার এক কোটি পরিবার সরকারের মানবিক সহায়তা পেয়েছে। তৃণমৃল পর্যায় থেকে সকল স্তরের নেতাকর্মী এবং জনপ্রতিনিধির মাধ্যমে মানবিক সহায়তার তালিকা তৈরি করে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী শুক্রবার সকাল ৯ টায় তাজপুর ইউনিয়নের তেমুখ নওগাঁ বাজারে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে এ কথা গুলো বলেন।
এসময় তিনি আরও বলেন, ইতিমধ্য চারটি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে। আমাদের সর্বাত্মক প্রস্তৃতি রয়েছে। জননেত্রী শেখ হাসিনা সরকার জনগণের বিপদেআপদে পাশে আছেন ভবিষ্যৎ এ থাকবেন।
তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খবির উদ্দিন সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হেসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার প্রমুখ।
ইত্তেফাক/এসি
