যুক্তরাষ্ট্রে হংকংয়ের বিশেষ বাণিজ্যসুবিধা বাতিল

আপডেট : ১৭ জুলাই ২০২০, ২০:৩৯

যুক্তরাষ্ট্রে হংকংয়ের জন্য অগ্রাধিকারমূলক সব ধরনের বিশেষ সুবিধা বাতিল করা হয়েছে। একই সঙ্গে হংকংকে চীনের অংশ হিসেবে বিবেচনা করে বাণিজ্যিক নীতি গ্রহণ করা হবে বলেও জানিয়েছে দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন নীতিতে পালটা নীতি গ্রহণের কথা জানিয়েছে চীন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র হংকংয়ের কাছ থেকে স্পর্শকাতর প্রযুক্তি আমদানি বা রপ্তানি বন্ধ ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের এসব নীতি চীন-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান বাণিজ্য বিবাদকে আরো উসকে দিয়েছে। তবে চীনের পক্ষ থেকে হংকংয়ের জন্য জাতীয় নিরাপত্তা আইন চাপিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতেই যুক্তরাষ্ট্র এ ধরনের নীতি গ্রহণ করল।