g তানভীর আহাম্মেদ
ভোটের পরদিন দুই বান্ধবী বাসে চড়ে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে—
প্রথম জন :ওই তুই চট্টগ্রামের ভোটার না?
দ্বিতীয় জন :হ্যাঁ! কেন?
প্রথম জন :না কাল সকালে তোর সাথে ফোনে কথা হলো, তুই ঢাকায় ছিলি। দুপুরে দেখলাম আবার ভোট দিয়ে আঙুলের ছবি আপলোড দিলি। আবার এখন ঢাকায়! কেমনে কী? ঢাকায় জাল ভোট দিলি নাকি?
দ্বিতীয় জন :আরে নাহ!
প্রথম জন :তাহলে উড়ে চট্টগ্রাম গেলি নাকি।
দ্বিতীয় জন :আরে আমি ভোটই তো দিইনি।
প্রথম জন :তাহলে ওই ছবি?
দ্বিতীয় জন :আরে ওই ছবি তো আমি হাতে মার্কার পেন দিয়ে দাগ দিয়ে তারপর তুলছি। তোরা যেভাবে সবাই ‘জীবনের প্রথম ভোট’ ক্যাপশন দিয়ে আঙুলের ছবি দিচ্ছিলি, আমার হিংসা হচ্ছিল। তাই আমিও নখে নেইল পালিশ দিয়ে কলম দিয়ে দাগ দিয়ে আঙুলের ছবি দিলাম আর কী!
