ব্রাজিলে করোনায় মৃত্যু ৭৬ হাজারের বেশি মানুষ

আপডেট : ১৭ জুলাই ২০২০, ২১:০৯

করোনা ভাইরাসের মহামারিতে নাকাল বিশ্ব। এর মধ্যে শুধু ব্রাজিলেই করোনায় আক্রান্ত ২০ লাখের বেশি মানুষ। কোভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত ব্রাজিলে এ পর্যন্ত ৭৬ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছে। লাতিন আমেরিকার দেশটিতে প্রতিদিন হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।

 

ওয়ার্ল্ডওমিটারসের দেওয়া তথ্য অনুসারে, শুক্রবার বেলা ১১টা পর্যন্ত ব্রাজিলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৭৩৮ জন। মারা গেছেন ৭৬ হাজার ৮২২ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ৬৬ হাজার ৭৭৫ জন। 

এছাড়াও ব্রাজিলে এক মাসেরও কম সময়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। গত কয়েক সপ্তাহে প্রতিদিন ৪০ হাজার মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

আরও পড়ুন: ২ হাজারের বেশি করোনা রোগী নিখোঁজ ভারতে!

ব্রাজিলের সরকারি হিসাব অনুযায়ী, গত ২৭ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। ১০ লাখ থেকে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে।

ইত্তেফাক/আরআই