নির্বাচনী স্লোগানের প্রভাব

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১৮:৩৪

 

g ইকবাল খন্দকার

চাচা, আমি কিন্তু আর দেরি করতে পারতেছি না।

কীসের কথা বললাম বুঝতে পারছেন তো?

ধুর, না বুইঝাই কথা কন! আমি বলতেছি বিয়ার কথা।

কিন্তু বিয়াটা যে আপনের মাইয়ার সাথে, সেইটা মনে আছে তো?

জি।  নির্বাচন তো গেল, শীত যাওনের আগে কিন্তু বিয়াডা হওয়া চাই।

ক্যান সম্ভব না?

হ, কোনো কাজে দেরি না করাই ভালো।

না তো, বুঝি নাই।

ও, বিয়ার কথা? খুব ভালো, খুব ভালো।

জি?

কিন্তু এইটা ক্যামনে সম্ভব। না, না, মোটেই সম্ভব না।

সম্ভব না এই জন্য, যেহেতু মিছিলে ‘আমার ভাই তোমার ভাই, হেকমত ভাই হেকমত ভাই’ বইলা তুমি আমারে ‘ভাই’ ডাকছ। যেহেতু তুমি আমার ভাই, তোমার কাছে তো মাইয়া বিয়া দিতে পারি না।