নানাবাড়িতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৭ জুলাই ২০২০, ২১:৩৬

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা

কেন্দুয়ায় নানা সবুজ মিয়ার মৃত্যুতে মায়ের সঙ্গে নানাবাড়িতে এসে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শুক্রবার এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম হানিফ (২)। সে উপজেলার হরিপুর গ্রামের সোহেল আকন্দের ছেলে। দুল্লী গ্রামের বাসিন্দা ও কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।