ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মোল্লার হাট এলাকার ধলেশ্বরী নদীথেকে ফায়ার সার্ভেসের ডুবারু দল শুক্রবার দুপুরে নিখোঁজ থাকা শহিদের মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
গত ১৫ জুলাই রোহিতপুর বিসিক শিপ্প নগরী এলাকায় নোমান, সাহেদ, মামুন ও শহিদসহ চার বন্ধু মিলে ধলেশ্বরী নদীতে বাজিধরে সাতার কেটে মাঝ নদীতে যাওয়ার পর শহিদ পানির স্রোতে ডুবে যায়। এসময় তাদের চিৎকারে নৌকা মাঝিরা সাহেদ, নোমান ও মামুন নামের তিন তরুণকে উদ্ধার করতে পারলেও শহিদ নিখোঁজ থাকে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম জানান, নিখোঁজ থাকার পর অনেক খোঁজাখুঁজি করে দুইদিন পর শহিদ লাশ উদ্ধার করে সজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া শহিদ থানার ধর্মশুর এলাকার শরিফ উদ্দিনের ছেলে।
ইত্তেফাক/কেকে
