লালমনিরহাটের হাতীবান্ধায় নিখোঁজের ৮ দিন পর একরামুল (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার সানিয়াজান নদীর চর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত একরামুল উপজেলার রানীগঞ্জ গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের পুত্র।
জানা গেছে, গত ১০ জুলাই দুপুর থেকে নিখোঁজ হয় একরামুল। পরিবারের লোকজন তাকে না পেয়ে গত সোমবার (১৩জুলাই) হাতীবান্ধা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে শুক্রবার রাতে একটি কুকুর সানিয়াজন নদীর বালু খুড়ে লাশটি বের করে। স্থানীয়রা তা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায়।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে বালুতে পুতে রাখা হয়।
ইত্তেফাক/কেকে
