গোপালগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ৩০ 

আপডেট : ১৮ জুলাই ২০২০, ০৯:১৮

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯)  শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৮৮ জনে।

গত ২৪ ঘণ্টায় ৩৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮১ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৮২ জন ।  গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ২৪ জন।

গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ জেলা থেকে করোনা পরীক্ষা করার জন্য ৬৫ জনের নমুনা সংগ্রহ করে ফরিদপুরে পাঠানো হয়েছিলো। এর মধ্যে নতুন করে ৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।   
শনিবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।

তিনি আরো জানান, নতুন করে গত ২৪ ঘন্টায়  গোপালগঞ্জ সদরে ১০ জন, টুঙ্গিপাড়ায় ৭ জন, কোটালীপাড়ায় ৪ জন ও মুকসুদপুরে ৯ জন  করোনায় আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন জানান, আক্রান্তদের  বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেয়া হয়েছে। 

তিনি আরো জানান, এ পর্যন্ত ৬৫৭২টি নমূনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুরে ২২৬ জন, কাশিয়ানীতে ২১৩ জন, গোপালগঞ্জ সদরে ৩৭৭ জন, টুঙ্গিপাড়ায় ১৯৩ জন ও কোটালীপাড়া উপজেলায় ১৭৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন ৮৬ জন। 


ইত্তেফাক/আরকেজি