সিরাজগঞ্জে করোনা আক্রান্তদের সংখ্যায় সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম পরিবারসহ যোগ হয়েছেন।
শুক্রবার রাতে ডাক্তারি পরীক্ষার করোনা পজিটিভ হয়ে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। গত ক’দিন আগে তার স্ত্রী ও মেয়েও করোনায় আক্রান্ত হন। তিনি দ্রুত আরোগ্য লাভে সৃষ্টিকর্তার কাছে দোয়া চেয়েছেন।
সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ এস.এম.হুমায়ুন কবীর জানান, গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে নতুন করে আরও ৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ১০২২ জন করোনায় আক্রান্ত হলো। এর মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৮১ জন।
ইত্তেফাক/এমআরএম
