ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শাহবাজপুর গ্রামের ৮ বছরের এক শিশু ধর্ষণ মামলার আসামী ইয়াসিন আরাফাত রানাকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। শুক্রবার বিকালে তাকে গ্রেফতার করা হয়।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, ১৪ জুলাই শিশুটিকে ঘরে ডেকে নিয়ে মোবাইল ফোন দেখার সময় রানা তাকে ধর্ষণ করে। মেয়েটি রক্তাক্ত অবস্থায় ঘর থেকে বের হয়ে মাকে বলে দেয়। ধর্ষক পালিয়ে যায়। এব্যাপারে শৈলকুপা থানায় মামলা হয়। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
