দর্শক মাতালেন লালন একাডেমির শিল্পীরা

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৯:১৮

সিরাজগঞ্জের কামারখন্দে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক উত্সবে দর্শক মাতালেন কুষ্টিয়া লালন একাডেমি ও লালন পরিষদের শিল্পীরা। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে সম্প্রতি সাংস্কৃতিক উত্সব ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়। সারাদিন স্থানীয় শিল্পীদের পরিবেশনা শেষে সন্ধ্যার পর শুরু হয় কুষ্টিয়া লালন একাডেমি ও লালন পরিষদের শিল্পীদের পরিবেশনা। শিল্পীদের মনোমুগ্ধকর বাউলসঙ্গীত পরিবেশনায় হাজারো দর্শকের মাঝে এক আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়। গান পরিবেশন করেন কুষ্টিয়া লালন একাডেমি ও লালন পরিষদের রতন শাহ, সুমী, সাব্বির, বাচ্চু, শিশুশিল্পী এ্যানিসহ অনেকে। মনোমুগ্ধকর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মাঝে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান টুটুল, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।