নিউইয়র্কে দ্বিতীয় বছরে পা রাখলো ‘বাংলা চ্যানেল’

আপডেট : ১৮ জুলাই ২০২০, ১৮:৫০

দ্বিতীয় বছরে পা রাখলো নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় টিভি ‘বাংলা চ্যানেল’। প্রতিষ্ঠার এক বছরে নিউইয়র্কের গ-ি পেড়িয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাংলাদেশি কমিউনিটি এবং ভারতের পশ্চিমবঙ্গে জনপ্রিয়তা পেয়েছে চ্যানেলটি। আইপি টিভি বক্স, আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপ, নিজস্ব ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুক পেজের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি দেখা যায় বাংলা চ্যানেল।

স্থানীয় সময় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ‘বাংলা চ্যানেলে’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। সীমিত পরিসরের আয়োজনে বাংলাদেশি কমিউনিটির অনেকেই ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসেন বাংলা চ্যানেল কার্যালয়ে। অতিথিদের শুভেচ্ছা জানান বাংলা চ্যানেলের চেয়ারম্যান এ কে এম ফজলুল হক এবং প্রেসিডেন্ট ও সিইও শাহ জে. চৌধুরী। 
ফুল দিয়ে শুভেচ্ছা জানান নিউইয়র্কের সাপ্তাহিক ঠিকানার বার্তা সম্পাদক মিজানুর রহমান, এটিএন বাংলা ইউএসএ’র বার্তা সম্পাদক কানু দত্ত, কমিউনিটি অ্যাক্টিভিস্ট গোপাল সান্যাল, আইটি বিশেষজ্ঞ শুভ রায়, বর্ণমালা নিউজের সম্পাদক মাহফুজুর রহমান ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের ফাউন্ডার শাহ্ শহীদুল হক প্রমুখ।

আরও শুভেচ্ছা জানান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী এনাম, এটিভির প্রেসিডেন্ট ও প্রধান সম্পাদক ফরিদ আলম, বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের সিনিয়র স্টাফ রিপোর্টার আবুল কাশেম, প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বাংলা চ্যানেলের চেয়ারম্যান এ কে এম ফজলুল হক ও প্রেসিডেন্ট শাহ্ জে চৌধুরী। 

বাংলাদেশ থেকে টেলিফোনে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য এবং গোপালগঞ্জ-১ আসনের এমপি কর্নেল (অব.) ফারুক খান, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন এমপি, বাংলাদেশ কমিউনিকেশনস স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ প্রমুখ। তারা বাংলা চ্যানেলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানান বাংলা চ্যানেলের চেয়ারম্যান এ কে এম ফজলুল হক, প্রেসিডেন্ট শাহ জে. চৌধুরী এবং ভাইস প্রেসিডেন্ট ফৌজিয়া জে চৌধুরী।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৬ জুলাই নিউইয়র্কে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে বাংলা চ্যানেলের উদ্বোধন করে যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

ইত্তেফাক/এসি