বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সুধীর বরণ মাঝি, শিক্ষক,
হাইমচর সরকারি মহাবিদ্যালয়,চাঁদপুর
১। বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ ঘটার কারণ হলো- (i) ভৌগোলিক অবস্থান
(ii) জলবায়ু
(iii) ভূমির গঠন ও নদীনালা। নিচের কোনটি সঠিক
(ক) iও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i,ii ও iii।
২। আমাদের দৈনন্দিন জীবনে বিলাসবহুল দ্রব্যের ব্যবহারের ফলে যা ঘটছে তা হলো- (i) মানবসৃষ্ট এইচসিএফসির গ্যাস বৃদ্ধি
(ii) বায়ুমণ্ডলে উত্পন্ন হচ্ছে গ্রীনহাউস গ্যাস
(iii) আরাম ও সুখে থাকা সহজ হচ্ছে। নিচের কোনটি সঠিক
(ক) iও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i,ii ও iii।
নিচের অনুচ্ছেদটি পড় ৩ এবং ৪নং প্রশ্নের উত্তর দাও : করিমগঞ্জ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা মধুপুরে বনভোজনে যায়। সেখানে তারা দেখতে পেল কয়েকজন লোক নিয়মভঙ্গ করে বনের ভিতরে কাঠ কাটছে। ৩। উদ্দীপকে প্রত্যক্ষভাবে কোন দুর্যোগটির ইঙ্গিত বহন করে ? (ক) গ্রীন হাউস গ্যাস (খ) ওজোন স্তর
(গ) বন উজার (ঘ) উষ্ণায়ন।
৪। উক্ত দুর্যোগটির ফলে- (i) কার্বণ ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়
(ii) বৈদ্যুতিক গোলযোগ দেখা দেয়
(iii) খাল-বিল শুকিয়ে যায়। নিচের কোনটি সঠিক
(ক) i (খ) i ও ii (গ) ii (ঘ) i ও iii।
৫। কোনটি থেকে এইচ.সি.এফ.সি গ্যাস উত্পন্ন হয় ? (ক) রেফ্রিজারেটর (খ) মোটরগাড়ি
(গ) ডিজেল চালিত ইঞ্জিন (ঘ) বিমানের ধোঁয়া।
৬। গত এক শতাব্দীতে বায়ুমণ্ডলে নিম্নের কোন গ্যাসটির পরিমাণ সর্বাধিক বৃদ্ধি পেয়েছে ? (ক) কার্বন-ডাই -অক্সাইড (খ) মিথেন
(গ) কার্বন-মনো-অক্সাইড (ঘ) নাইট্রাস অক্সাইড।
৭। পরিবেশ দূষণের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ কোনটি ?
(ক) যানবাহনের কালো ধোঁয়া
(খ) বন উজার
(গ) শিল্প কারখানার বর্জ্য
(ঘ) জীবাশ্ম জ্বালানীর ব্যবহার।
৮। গাছপালা প্রাণিদের কাছ থেকে কী পায় ?
(ক) কার্বন-ডাই-অক্সাইড (খ) নাইট্রোজেন
(গ) অক্সিজেন (ঘ) হাইট্রোজেন।
৯। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হলো-
(ক) বৈশ্বিক উষ্ণতা (খ) জনসংখ্যা বৃদ্ধি
(গ) কীটনাশক (ঘ) রাসায়নিক সার।
১০। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বাংলাদেশে- (i) ম্যানগ্রোভ বনের ক্ষতি হচ্ছে
(ii) উপকুলীয় এলাকার কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে
(iii) মিঠা পানির মাছ হারিয়ে যাচ্ছে।
নিচের কোনটি সঠিক
(ক) i (খ) i ও ii (গ) i ও iii (ঘ) i,ii ও iii। ১১। ভূ-পৃষ্ঠের নিকটতম স্তর কোনটি ? (ক) ট্রপোস্ফিয়ার (খ) মেসোমণ্ডল
(গ) তাপমণ্ডল (ঘ) ওজোনস্তর ।
১২। বৈশ্বিক উষ্ণায়নের কারণ হলো-
(i) নগরায়ণ
(ii) কৃষিতে অতিরিক্ত রাসায়নিক সারের প্রয়োগ
(iii) বনায়ন নিধন।
নিচের কোনটি সঠিক
(ক) i ও ii (খ) iii (গ) ii ও iii (ঘ) i,ii ও iii ১৩। বৈশ্বিক উষ্ণায়নের ফলে-
(i) লবণাক্ততা বৃদ্ধি পাবে(ii) খাদ্য উত্পাদন বৃদ্ধি পাবে
(iii) বিভিন্ন ধরনের রোগ বাড়বে।
নিচের কোনটি সঠিক
(ক) i (খ) ii (গ) i ও iii (ঘ) i,ii ও iii
১৪। সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেলে -
(ক) জমির উর্বরতা বাড়বে (খ) উপকুল প্লাবিত হবে (গ) গবাদিপশু ক্ষতিগ্রস্থ হবে (ঘ) পানির লবণাক্ততা হ্রাস পাবে।
১৫। সমুদ্র তলদেশে প্রচণ্ড ভূমিকম্পন বা অগ্ন্যুত্পাতের ফলে কোন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় ?
(ক) টাইফুন (খ) টর্নেডো (গ) সুনামি (ঘ) সিডর।
উত্তর : ১ (ঘ), ২ (ক), ৩ (ঘ), ৪ (ক), ৫ (ক), ৬ (খ), ৭ (খ), ৮ (ক), ৯ (ক), ১০ (ঘ), ১১ (ক), ১২ (ঘ), ১৩ (গ), ১৪ (খ), ১৫ (গ)
