সোনাগাজীতে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২০:০৬

ফেনীর সোনাগাজীতে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে। 

নিহত কিশোরদের নাম শাকিব (১২) ও ইমরান (১৩)। শাকিব ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং ইমরান একই গ্রামের মো গোফরানের ছেলে। শাকিব স্থানীয় ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণি ও ইমরান একই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় মোবারক আলী মাঝি বাড়ির বাগানে শাকিব, ইমরান ও নাহিদসহ (১১) কয়েকজন কিশোর খেলাধুলা করছিলো। এসময় বজ্রপাতে তিন কিশোর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিব ও ইমরানকে মৃত ঘোষণা করেন। নাহিদকে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন দুই কিশোরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ইত্তেফাক এসি