উলিপুর ও চিলমারীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুসহ ৩ জনের মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২০:২৭

কুড়িগ্রামের উলিপুর ও চিলমারী উপজেলায় পৃথক দুঘটনায় বন্যার পানিতে ডুবে দুই শিশুসহ ও একজন গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে।

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, কুড়িগ্রামের উলিপুরে পৃথক দুটি ঘটনায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চর বাগুয়া ও হাতিয়া ইউনিয়নের চিড়াখাওয়ার পাড় গ্রামে পৃথক এ দুটি ঘটনা ঘটে। 

পারিবার সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে উপজেলার ব্রহ্মপূত্র নদ বিচ্ছিন্ন সাহেবের আলগা ইউনিয়নের চর বাগুয়া গ্রামের মোন্তাজুল ইসলামের শিশু পুত্র বায়েজিদ ইসলাম (৮) সবার অগোচরে বন্যার পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। 

অপরদিকে, একইদিন দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের চিড়াখাওয়ার পাড় এলাকায় নানা বাবু মিয়ার বাড়িতে বেড়াতে এসে মুন্নি খাতুন নামের দেড় বছরের এক শিশু বন্যার পানিতে ডুবে মারা গেছে। নিহত মুন্নি খাতুন উপজেলার থেতরাই ইউনিয়নের চর গোড়াইপিয়ার গ্রামের বকুল মিয়ার কন্যা।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, কুড়িগ্রামের চিলমারীতে বন্যার পানিতে ডুবে সুরুজ্জামান (৫০) গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা য়ায়, তিনি শনিবার সকাল ১০টায় বাড়ির পাশে বিলে বন্যার পানিতে ভেসে যাওয়া পাটের জাগ সাঁতারকেটে দেখতে যান। এসময় ¯্রােতের তোড়ে পানিতে ডুবে গেলে স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা চালায়। তাকে পাওয়া না গেলে ফায়ার সার্ভিসের লোক জন এসে দুপুর ১টায় তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে। 

সুরুজ্জামান থানাহাট ইউনিয়নের ২নং ওয়ার্ড কিশামতবানু এলাকার গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। তিনি কিশামত বানু বালাবাড়ীহাট এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। 

ইত্তেফাক/এসি