g বিনোদন রিপোর্ট
ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ‘আহা রে’। কলকাতার ছবি হলেও বাংলাদেশের মানুষের ছবিটি নিয়ে আগ্রহের কমতি নেই। কারণ ছবিতে জুটি হয়েছেন কলকাতার জনপ্রিয় তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত ও বাংলাদেশের নায়ক আরিফিন শুভ।
৩ জানুয়ারি ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘আহা রে’র টিজার। ছবির গল্প দুই বাংলার, দুই ধর্মের মানুষের ভালোবাসার সম্পর্ক এবং মুখরোচক খাবারকে কেন্দ্র করে গড়ে উঠেছে। টিজারে দেখা যায়, আলো আঁধারি ঘেরা ঘরে নামাজ পড়ছে এক তরুণ। নামাজ পড়া শেষ করে রান্না ঘরে প্রবেশ করে সে। এরপর মন দেয় রান্নার কাজে। অন্যদিকে সদ্য সরস্বতী পূজোর অঞ্জলি দিয়ে এসেছে মেয়েটি। আটপৌড়ে রান্নাঘরে সেও রান্না করতে ঢুকেছে। এই দুই রাঁধুনির গল্প নিয়ে নির্মিত হয়ে চলচ্চিত্র ‘আহা রে’। সেই তরুণটি হলো বাংলাদেশের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ আর মেয়েটি হলো কলকাতার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেন গুপ্ত।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পরিচালক রঞ্জন ঘোষ। রঞ্জন বলেন, ‘গল্পের দু’জনই খেতে এবং রান্না করতে ভালোবাসে। খাবার এবং রান্নার মধ্যে যে শিল্প আছে তার প্রতি এরা দু’জনই কমিটেড। এটা প্রেমের গল্প তো বটেই, সঙ্গে জীবনযুদ্ধ, দায়িত্ববোধের কথাও বলা হয়েছে।’
