ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শাহবাজপুর গ্রামের আট বছরের এক শিশু ধর্ষণ মামলার আসামি ইয়াসিন আরাফাত রানাকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। রানা ঐ গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। শুক্রবার বিকালে তাকে গ্রেফতার করা হয়। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, গত ১৪ জুলাই শিশুটিকে ঘরে ডেকে নিয়ে মোবাইল ফোন দেখার সময় রানা তাকে ধর্ষণ করে। এ ব্যাপারে থানায় মামলা হয়। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
