খুশি রণবীর দুঃখ রয়ে গেল সারার!

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১৯:৫৫

g বিনোদন ডেস্ক

 

জুটি হিসেবে হিট! তাইতো এখন শুধুই উড়ছেন রণবীর সিং ও নবাগত সারা আলী খান। কিন্তু সিনেমায় অতিরঞ্জিত পুলিশি ড্রামায় দর্শক মাতিয়েছেন শুধু রণবীর। সেক্ষেত্রে নিজের তকমা না দেখাতে পেরে খানিকটা দুঃখ থাকতে পারে সারার।

বক্স অফিসের হিসেবে, এক সপ্তাহে ভারত ও আন্তর্জাতিক মিলিয়ে ২০০ কোটি রুপির ঘরে পৌঁছে গেছে ‘সিম্বা’। বক্স অফিসে এক সপ্তাহে মোট সংগ্রহের নিরিখে ২০১৮ সালে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে রণবীর কাপুর অভিনীত সঞ্জু’র পরেই স্থান পেল চলচ্চিত্রটি।

ভারতের বক্স অফিস সূত্র মতে, মুম্বাইয়ে এ ছবি সুপার-ডুপার হিট হয়েছে। শুধু এই সার্কিট থেকেই সংগ্রহ হয়েছে ৫৫ কোটি রুপি। এছাড়া উত্তর প্রদেশ, দিল্লি, পূর্ব পাঞ্জাব ও বিহারেও সাফল্য অব্যাহত রেখেছে ‘সিম্বা’।

গত ২৮ ডিসেম্বর মুক্তি পায় রণবীর-সারার এই চলচ্চিত্রটি।

সদ্য বিয়ে করা রণবীর আর ‘কেদারনাথ’ দিয়ে ডিসেম্বরে বলিউডে পা রাখা সাইফ আলী খানের কন্যা সারার প্রথম জুটি বাঁধা এ ছবির জয়জয়কার চলছে।