জাতীয় সংসদের চীফ হুইপ ও স্থানীয় ৬ বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী পক্ষ থেকে শিবচরের মাদবরেরচর ইউনিয়নে বন্যা কবলিত ও নদী ভাঙ্গন পরিবারগুলোর মাঝে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে খাড়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ২৫৬ জন পরিবারের মাঝে ২০ কেজি করে চাউল ও ১০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
অপরদিকে চীফ হুইপের নির্দেশে শিবচর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী ফজলুল হক মুন্সী তার নিজস্ব তহবিল থেকে মাদবরেরচর ৩ নং ওয়ার্ডের বন্যা কবলিত পানিবন্দী লোকজনের বাড়ি বাড়ি গিয়ে নিজেই ৫০ জন পরিবারকে ৫০০ করে এবং ২০ জন পরিবারকে ১ হাজার টাকা করে বিতরণ করেন।
এ সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও তিন ইউনিয়নের সেক্টর কমান্ডার মো: খায়রুজ্জামান খান, মাদবরেরচর ইউনিয়ন পরিষদের ২ বারের চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ, মাদবরেরচর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আ: হালিম রাঢ়ী, সাধারণ সম্পাদক মতি হাওলাদার, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হায়দার হোসেন মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মাদবর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ হোসেন মাদবর, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ,ছাত্রলীগসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমএএম
