গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নতুন করে স্বাস্থ্যকর্মী ও ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৫ জনে। এর মধ্যে ১২০ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ১ জন। আক্রান্ত ৬৪জন আইসোলেশনে আক্রান্তদের বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য আজ রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত শুক্রবার (১৭ জুলাই) ৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। শনিবার রাতে (১৮ জুলাই) ৬ জনেরই করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এরা হলো পৌরসভার মঠবাড়ী ও পশ্চিমপাড়া গ্রামের ২ জন, বান্ধাবাড়ী ইউনিয়নের হরিনাহাটী গ্রামের ১ জন, স্বাস্থ্যকর্মী ২ জন ও বেসিক ব্যাংকের ১ জনসহ মোট ৬ জন। আক্রান্তদের বাড়ী লকডাউন করা হয়েছে। আক্রান্তরা হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।
ইত্তেফাক/আরকেজি
