কুমিল্লার তিতাসে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী মেলায় আগত দর্শকদের মাতালেন কুমিল্লার নন্দিতা দাস, তিতাসের আজিজ দেওয়ার ও তোফায়েল আহমেদ তপু। মেলা উপলক্ষে উপজেলা মিলনায়তনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. রাশেদা আক্তারের সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. আহসানুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক মো. মহসীন ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান মিতু, উপজেলা প্রকৌশলী মো. মুহীত উল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল আউয়াল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা. আনোয়ারা চৌধুরী, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়ক মো. জান্নাতুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আল আমিন, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. ইউনুস মিয়া, সাতানী ইউপি চেয়ারম্যান সামছুল হক সরকার, বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নূর নবী ও জগতপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান।
