হাতিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ২০ বেডের আইসোলেশন ইউনিট উদ্বোধন

আপডেট : ১৯ জুলাই ২০২০, ১৩:২৪

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা রোগীদের নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষ্যে রবিবার সকাল ১০টায় হাসপাতাল কমপ্লেক্সে ২০ বেডের স্পেশাল আইসোলেশন ইউনিট উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন করেন হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ আলী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ নাজিম উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাঃ নিজাম উদ্দিন মিজান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, পৌর মেয়র একেএম ইউছুপ আলী, হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) সারোয়ার সালাম, হাতিয়া আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সাজ্জাদ হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি এডভেকোট সাইফ উদ্দিন আহম্মেদ, হাতিয়া থানার ওসি (তদন্ত) কাঞ্চন চন্দ্র দাস প্রমুখ।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: নাজিম উদ্দিন জানান, সাবেক এমপি ও বর্তমান হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলীর ব্যক্তিগত অনুদানে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ইতোমধ্যে ১০ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ৬টি অক্সিজেন সিলিন্ডার ও ২টি ১০ লিটার ক্ষমতার অক্সিজেন কনকেটেশন প্রদান করা হয়। এছাড়া বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য ১২০০ ওয়াটের একটি সোলার সিস্টেম প্রদান করা হয়। ইতোপূর্বে করোনা ভাইরাসে সংক্রমণের শুরুতে স্বাস্থ্য সুরক্ষা ও করোনা রোগীদের স্বাস্থ্য সেবার জন্য ব্যক্তিগত তহবিল থেকে তিনি ১০ লক্ষ টাকা প্রদান করেছেন।  

ইত্তেফাক/এমআরএম