মহেশপুরে রবিবার সকালে ফেনসিডিলসহ এক মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে প্রকাশ, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এসআই আবুল কাশেম এক দল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে উপজেলার বারমাসিয়া ব্রীজের নিকট থেকে মাদারীপুর জেলার সদর থানার পাকদী গ্রামের মৃত সালাম মিয়ার ছেলে মাসুদ মিয়াকে(৪০) ৩০ বোতল ফেনসিডিলসহ আটক করে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খাঁন জানান, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। আসামীকে জেল-হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
