সিরিয়ায় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১

আপডেট : ১৯ জুলাই ২০২০, ১৩:৩৮

সিরিয়ায় রাজধানী দামেস্কে শনিবার দুটি বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত এবং অপর একজন হয়েছে।  

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, রাজধানী দামেস্কের নাহার আয়শা এলাকার আনাস বিন মালিক মসজিদের কাছে বোমা হামলা চালানো হয়েছে। এ মসজিদে বিভিন্ন সময় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নামাজ পড়ে থাকেন।

তবে এ হামলার দায় এখন পর্যন্ত কোন গোষ্ঠি স্বীকার করে নি। এদিকে আজ রোববার দেশটিতে সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হচ্ছে। 

দেশটিতে এমন সময় বোমা হামলা হলো যখন সিরিয়াবাসী নির্বাচনের মাধ্যমে নতুন একটি সংসদ গঠন করতে যাচ্ছেন। এবং সেই সংসদ দেশ পুনর্গঠনের কাজ এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে। 

সিরিয়ায় ২০১৬ সালে সর্বশেষ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে নির্বাচনে প্রেসিডেন্ট আসাদের বাথ পার্টি এবং তার মিত্ররা ২৫০ আসনের সংসদের বেশিরভাগ আসনে বিজয়ী হয়। পার্স টুডে, ইরান প্রেস। 

ইত্তেফাক/এসআর