নেত্রকোনার কৃতিসন্তান দেশ বরেণ্য সাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রবিবার নেত্রকোনা জেলা প্রেসক্লাবের ছাদ ফ্লোরে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এছাড়া তার নিজবাড়ি কেন্দুয়া উপজেলায় তার প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যা পিঠ এবং মোহনগঞ্জে তার মাতুলালয়ে অনুরুপ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা হিমু পাঠক আড্ডার উদ্যোগে এবং নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রয়াত এই কৃতি সাহিত্যিকের জীবন দর্শন ও সাহিত্য কীর্তি নিয়ে আলোচনা করেন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা লেখক হায়দার জাহান চৌধুরী, নেত্রকোনা জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, উদীচীর সম্পাদক ওস্তাদ অসিত ঘোষ, হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা আলপনা বেগম, সাংস্কৃতিক কর্মী শিল্পী ভট্টাচার্য এবং তানভির হায়াত খান। এর আগে হুমায়ূন আহমেদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ইত্তেফাক/আরকেজি
