ঝিনাইদহের আগুনে পুড়লো ফোম কারখানা

আপডেট : ১৯ জুলাই ২০২০, ১৮:১৬

ঝিনাইদহের কোটচাঁদপুরে আকাশ ফোম নামে একটি ফোম তৈরির কারখানা আগুনে পুড়ে গেছে।  রবিবার সকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

কোটচাঁদপুর ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক জানান, সকাল ৮ টা ৫ মিনিটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়ে আগুন নেভানো শুরু করি। এরপর কালীগঞ্জ ও ঝিনাইদহ থেকে ফায়ার  ব্রিগেডের গাড়ি এসে পৌছায়। ৫টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

আগুনে কারখনার ৭টি মেশিন, একটি গাড়িসহ সবকিছু পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়নি। বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। 

ইত্তেফাক/এসি