বাংলা বানানের নিয়মকানুন

আপডেট : ১৯ জুলাই ২০২০, ২০:০৪

 

মো. কামরুল হাসান, সহকারী শিক্ষক

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, খুলনা।

শুদ্ধিকরণ

৫. বিরামচিহ্ন বা যতিচিহ্ন বা ছেদচিহ্ন-এর ব্যবহার

প্রশ্ন বা জিজ্ঞাসা (?)

নাম :প্রশ্ন বা জিজ্ঞাসা

চিহ্ন :(?)

বাক্যে অবস্থান :শেষে

বিরতিকাল : ১ (এক) সেকেন্ড কাল পরিমাণ।

ফাঁক (space) : আগে ও পরে ফাঁক থাকবে।

ব্যবহারের নিয়ম :

১. বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা করা হলে বাক্যের শেষে জিজ্ঞাসাচিহ্ন বসে।

যেমন : সে কি যাবে ?

২. বাক্যের কোনো তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করার জন্য ১ম বন্ধনীর মধ্যে জিজ্ঞাসাচিহ্ন দেওয়া যেতে পারে।

যেমন : অমর্ত সেন ১৯৯৭ (?) নোবেল পুরস্কার পেয়েছিলেন।

৩. পরোক্ষভাবে প্রশ্নসূচক বাক্যে জিজ্ঞাসাচিহ্ন ব্যবহূত হয় না—সেখানে দাঁড়িচিহ্ন বসে।

যেমন : সে বাজারে যাবে কি না তা আমি জানি না।

অশুদ্ধ : তোমার বাড়ি কোথায়?

শুদ্ধ : তোমার বাড়ি কোথায় ?

বিস্ময়/আশ্চর্য (!)

নাম : বিস্ময়/আশ্চর্য

চিহ্ন : (!)

বাক্যে অবস্থান : মধ্যে ও শেষে

বিরতিকাল : ১ (এক) সেকেন্ড কাল পরিমাণ।

ফাঁক (space) : আগে ও পরে ফাঁক থাকবে।

ব্যবহারের নিয়ম :

হূদয়াবেগ (বিস্ময়, আবেদন, আর্তি, হতাশা, আনন্দ, দুঃখ ইত্যাদি) প্রকাশ করতে হলে বাক্যের শেষে (কখনও মধ্যে) বিস্ময়চিহ্ন বসে। যেমন : বাহ্ ! দারুণ বলেছো।

অশুদ্ধ : হায় রে! সব শেষ হয়ে গেল।

শুদ্ধ : হায় রে ! সব শেষ হয়ে গেল।

                            পরের অংশ আগামীকাল