কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা:শিশুদের মানসিক বিকাশ এবং স্কুলের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে কাউখালী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিশু ও প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া ৫০ জন শিশুর হাতে খাতা-কলম তুলে দিয়ে বরণ করে নিয়েছে। শিশুদের উত্সাহ দিতে শনিবার ওই বিদ্যালয় প্রাঙ্গণে ব্যতিক্রমী এ শিশুবরণ অনুষ্ঠানের আয়োজন করেন শিক্ষানুরাগী কাউখালীর আব্দুল লতিফ খসরু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় জানান, শিশুদের উত্সাহিত করতে বিদ্যালয়ে প্রতি বছর এই শিশুবরণ অনুষ্ঠান করে আসছেন। বিদ্যালয়ে বর্তমানে ৩৫০ শিশু পড়ালেখা করছে। চলতি বছর বিদ্যালয়ের শিশু ও প্রথম শ্রেণিতে ৪০ জন শিক্ষার্থী রয়েছে। শিশুবরণ অনুষ্ঠান করার পর থেকে বিদ্যালয়ে শিশুদের ভর্তির সংখ্যা বেড়েছে বলে জানান তিনি। শিশুবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর কবির বুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, আব্দুল লতিফ খসরু, ভারতী রানী সাহা, সহকারী শিক্ষক লিটন কৃষ্ণ কর, অভিভাবক নূপুর বেগম। পরে প্রাথমিক বিদ্যালয়ের নবগত শিক্ষার্থীদের খাতা-কলম দিয়ে বরণ করা হয় —ইত্তেফাক
