উখিয়ায় উদ্ধার করা মেছোবাঘ ছোয়াংখালী বনে অবমুক্ত

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২১:১০

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

পশুপাখি, জীববৈচিত্র্য তাদের আবাসস্থল হারিয়ে এখন লোকালয়ে হানা দিচ্ছে। শনিবার বিকাল ৩টার দিকে দোয়াপালং রেঞ্জের সমুদ্র গবেষণা কেন্দ্র এলাকার লোকালয়ে একটি মেছোবাঘের বাচ্চা পেয়ে স্থানীয়রা তাকে নিরাপদে জাল ফেলে ধরে ফেলে। ইনানী বন রেঞ্জ কর্মকর্তা মোঃ ইব্রাহিম হোসেন জানান, ওই মেছোবাঘের বাচ্চাটি ৪টার দিকে ছোয়াংখালী সংরক্ষিত বনে ছেড়ে দেওয়া হয়েছে।