হাসপাতাল থেকে ফিরলেন ম্যারাডোনা

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২১:১৪

অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল আর্জেন্টাইন কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনাকে। তবে দশ ঘণ্টা পর্যবেক্ষণের পর সেটি তেমন গুরুতর নয় বলে গতকাল বিকেলে সেখান থেকে ছেড়ে দেন কর্তব্যরত ডাক্তাররা। ৫৮ বছর বয়সী সাবেক আর্জেন্টাইন অধিনায়ক নিজ দেশে নিয়মিত মেডিক্যাল পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে গিয়েছিলেন। সেখানেই ধরা পরে অভ্যন্তরীণ রক্তক্ষরণের বিষয়টি ধরা পড়ে। তার পরিবার অবশ্য জানিয়েছে বিষয়টি তেমন গুরুতর নয়। এ ব্যাপারে তার মেয়ে দালমা সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার বাবার জন্য যারা চিন্তিত তাদেরকে বলছি, আমার বাবা ঠিকই আছেন। শীঘ্রই বাসায় ফিরবেন তিনি।’ পরে রয়টার্স জানায় যে, হাসপাতাল ছেড়ে গেছেন ম্যারাডোনা।