ভারত থেকে আসছে নতুন মাদক ‘ডায়ালেক্স-ডিসি’ 

আপডেট : ২০ জুলাই ২০২০, ১৪:৩৬

ভারত থেকে ফেনসিডিলের বিকল্প নতুন মাদক ডায়ালেক্স-ডিসি বাংলাদেশে আসছে। বিজিবির খালিশপুরের ৫৮ ব্যাটালিয়ন এ মাদক উদ্ধার করেছে।

বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল কামরুল আহসান জানান, শনিবার মহেশপুর উপজেলার সীমান্তবর্তী কাজীরবেড় গ্রামের একটি মেহগনি বাগান থেকে ১৪ বোতল ডায়ালেক্স-ডিসি উদ্ধার করে বিজিবি। নতুন এ আইটেমটিও ফেনসিডিলের উপাদান কোডিন ফসফেট দিয়ে তৈরি।

তারা জানান, ফেনসিডিলের উপদান দিয়ে ডায়ালেক্স-ডিসি তৈরি। ফেরসিডিলের চেয়ে এটা কড়া মাদক। ফেনসিডিল বেশি পরিচিত মাদক। আইন প্রয়োগকারি সংস্থাগুলো সব সময় নজর রাখছে। এজন্য নজর এড়াতে এ নতুন মাদক তৈরি করা হয়েছে।


ইত্তেফাক/আরকেজি