চীনে খুলে দেওয়া হল সিনেমা হল, মাস্ক পরা বাধ্যতামূলক

আপডেট : ২০ জুলাই ২০২০, ১৫:৩৬

চীনের হুবেই প্রদেশে গত ডিসেম্বর মাসে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে ধীরে ধীরে বিশ্ব ব্যাপী ছড়িয়ে পড়ে করোনার মহামারি। করোনায় বিপর্যস্ত চীনে ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে অন্যান্য সবকিছুর মতো বন্ধ রাখা হয় সিনেমা হলগুলোও। তবে দীর্ঘ সময় বন্ধ রাখার পর সিনেমা হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

বিবিসির খবরে বলা হয়, করোনার মহামারিতে চীনের সিনেমা কেন্দ্রিক প্রায় ১৮২ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। টানা ছয় মাস বন্ধ ছিল চীনের সিনেমা হলগুলো। জানুয়ারি মাস থেকে সিনেমা হল বন্ধ থাকায় অনেকেই ব্যবসা ছাড়তে বাধ্য হয়েছে।

সোমবার চীনের ফিল্ম প্রশাসন জানিয়েছে, চীনের যেসব এলাকায় সংক্রমণ কমেছে, সে সব এলাকায় থেকে খোলে দেওয়া হবে সিনেমা হল। তবে এ ক্ষেত্রে মিনে চলতে হবে সরকারি বিধিনিষেধ।

আরও পড়ুন: দক্ষিণ চীন সাগর বৈশ্বিক সম্পদ: ভারত

দেশটির সিদ্ধান্ত অনুসারে, সীমিত পরিসরে খোলা হবে সিনেমা হলগুলো। আর সেই সঙ্গে হলগুলোর প্রায় ৭০ শতাংশ আসন ফাঁকা রাখা হবে। আগের তুলনায় সিনেমা দেখানো হবে অর্ধেক। দর্শকদের তাপমাত্রা মাপে দেওয়া হবে হলের টিকেট। সিনেমা হলে মাস্ক পরা সবার জন্য বাধ্যতামূলক।

ইত্তেফাক/আরআই