উইমেন ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ- ডব্লিউআইসিসিআই’র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স অব বাংলাদেশের (এএফডিবি) প্রেসিডেন্ট মানতাশা আহমেদ। এসএমই খাত, নারীর ক্ষমতায়নে অবদান এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে জ্ঞানের জন্য তাকে এই সম্মানিত পদে মনোনীত করা হয়। ডব্লিউআইসিসিআই একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ প্লাটফর্ম, যা বিশ্বজুড়ে মহিলা উদ্যোক্তাদের একটি শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। এ বিষয়ে মানতাশা আহমেদ বলেন, আমি বিশ্বাস করি এই বাণিজ্য সংস্থাটি নারীর ক্ষমতায়নের দিকে বিশেষ মনোযোগ দিয়ে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যকে আরো এগিয়ে নিয়ে যাবে।
নতুন এই কাউন্সিলের দায়িত্ব নিয়ে ভবিষ্যতে নারীদের জন্য বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি। সেগুলো হলো, করোনা ভাইরাসের প্রভাব কাটিয়ে উঠতে নারী উদ্যোক্তাদের জন্য নানা কৌশল গ্রহণ।
০
