সিরাজগঞ্জ-৫ আসনের এমপি করোনায় আক্রান্ত

আপডেট : ২০ জুলাই ২০২০, ২০:৪৯

সিরাজগঞ্জ-৫  (বেলকুচি, চৌহালী, এনায়েতপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও শীর্ষ গার্মেন্ট ব্যবসায়ী প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের এমডি আব্দুল মমিন মণ্ডল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার সে কোন উপসর্গ নেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিয়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। 

তিনি সোমবার ( ২০ জুলাই) তার ফেসবুক পেইজে পোষ্ট দিয়ে করোনায় আক্রান্ত হবার বিষয়টি নিশ্চিত করে পরিবার ও নিজের জন্য দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। এছাড়া করোনার বিস্তার ঠেকাতে সবাইকে সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলতে আহবান জানিয়েছেন।  

এ ব্যাপারে তার ব্যক্তিগত সহকারী সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন জানান, হঠাৎ তিনি করোনার নমুনা পরীক্ষা করালে পজিটিভ আসে। এরপর থেকেই তিনি ডাক্তারের পরামর্শ নিয়ে ঢাকায় নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শরীরে করোনার বিশেষ কোন উপসর্গ নেই। এমপি মমিন মণ্ডলের জন্য সবাই দোয়া করবেন। যাতে সুস্থ হয়ে আবারো তিনি জনগণের সেবায় নিবেদিত হতে পারেন। 

ইত্তেফাক/এসআই