এক কৈয়ে এক কেজি!

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২১:৩১

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

দেশীয় প্রজাতির কৈ মাছ যদিও বিলুপ্তির পথে তবে এলাকায় মাছের চাহিদা মেটাচ্ছে হাইব্রিড কৈ। প্রতিটি কৈ দু’শ’ গ্রাম থেকে এক কেজি ওজনের পাওয়া যাচ্ছে। শনিবার দুপুরে চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক কেজি ওজনের কৈ মাছ বিক্রি করতে দেখা গেছে। এ সময় উত্সুক লোকজন এ কৈ দেখতে ভিড় জমান। একটি কৈ দুই থেকে তিনশ’ টাকা দাম হাঁকা হয়। স্থানীয় মাছ শিকারি সাঈদ গাজী জানান, মাঠে একটি ডোবা সেচ থেকে এ কৈ ধরেছেন তিনি।

স্থানীয় মত্স্য কর্মকর্তা আল মামুন জানান, এটি থাই প্রজাতির হাইব্রিড কৈ। আকারে এ প্রজাতির কৈ খুবই বড় হয়। এটি একসময় এলাকায় ব্যাপক চাষ করা হতো। কিন্তু বর্তমানে খালে-বিলেও এ মাছের প্রজনন হচ্ছে।