কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
কোটালীপাড়ায় ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে আরো চার জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৯ জনে। এর মধ্যে ১২৫ জন সুস্থ্য হয়েছেন। মারা গেছেন একজন। সোমবার সকালে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত শনিবার ১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। রবিবার রাতে আসা রিপোর্টে চার জনের শরীরে করোনা শনাক্তের বিষয়টি জানা যায়। আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। তারা হোম আইসোলেশনে চিকিত্সাধীন রয়েছে।
