ডিমলা (নীলফামারী) সংবাদদাতা ডিমলা উপজেলা সদরের রামডাঙ্গা গ্রামের দিনমজুর আলম মিয়া ও মুক্তা বেগমের ছেলে ও রামডাঙ্গা ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র মশিউর রহমান (৮) দুই বছর যাবত্ কিডনিজনিত কঠিন রোগে ভুগছে। দিন দিন তার অবস্থার অবনতি হলে দিনমজুর বাবা প্রথমে ডিমলা সরকারি হাসপাতাল ও পরে উন্নত চিকিত্সার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ ডা. জাহিদ হাসান বলেন, শিশু মশিউয়ের দুটি কিডনিই নষ্টের উপক্রম। তাকে বাঁচাতে উন্নত চিকিত্সার জরুরি প্রয়োজন এবং তা ব্যয়বহুল। মশিউরের জীবন বাঁচাতে চিকিত্সার জন্য তার বাবা-মা দেশের বৃত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন। বর্তমানে মশিউর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (কিডনি) ৮নং ওয়ার্ডে ডা. জাহিদ হাসানের তত্ত্বাবধানে রয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নং-০১০২৫৭৭৯, সোনালী ব্যাংক, ডিমলা শাখা। বিকাশ-পিতা-০১৭৪৪৪৫৭৩৬২।
