রেবেকা ওয়ালী
আজ মুক্তিযোদ্ধা, প্রাক্তন সংসদ সদস্য (ব্রাহ্মণবাড়িয়া-৬) এবং লন্ডনের সাপ্তাহিক জনমত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এ টি এম ওয়ালী আশরাফের স্ত্রী রেবেকা ওয়ালীর ১৩তম মৃত্যুবার্ষিকী। রেবেকা ওয়ালী ৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে লন্ডনে গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা পালন করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কবরস্থানে এবং ঢাকায় মায়াকাননের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। তার জন্য দোয়া করতে মরহুমের পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করা হয়েছে।
ডাঃ আমিন উল্লাহ
গীতিকার, সুরকার ও ছড়াকার শামসুল করীম খোকনের পিতা ফেনীর দাগনভূঞা হাসপাতালের প্রাক্তন মেডিক্যাল স্পেশালিস্ট উত্তর জায়লস্কর নিবাসী ডাক্তার আমিন উল্লাহর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে তেজগাঁও দক্ষিণ বেগুনবাড়ী জামে মসজিদ, উত্তর জায়লস্করে মরহুমের বাসভবন, সিলসিয়া বাজার মসজিদ ও হাইস্কুল মসজিদে দোয়া করা হবে।
