দেশটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘দুলাভাই জিন্দাবাদ’। এর নাট্যরূপ দিয়েছেন মানস পাল। গল্প ভাবনা ও পরিচালনা করেছেন শাহীন সরকার। অভিনয় করেছেন আল মনসুর, ফজলুর রহমান বাবু, নিলয় আলমগীর, আ খ ম হাসান, আমিন আজাদ, তারিক স্বপন, শফিক খান দিলু, মুনিরা মিঠু, শশী, নিসা, অহনা, ঐশি, তন্দ্রা, শেলী আহসান, অধরা জাহান, ফিরোজ মিল্টন, ছোট শামীম, অহনা প্রমুখ।
গ্রামের নাম মনোহরপুর। এই গ্রামের বেশিরভাগ মানুষের জীবিকা নির্ভর করে বিদেশি টাকায়। তাই যুবকদের পড়াশোনার প্রতি তেমন কোনো আগ্রহ নেই। তাদের সবার টার্গেট বয়স হলেই বিদেশে যাওয়া। পড়াশোনা করে তাই লাভ কী? বিদেশ যাওয়ার আগে সবাই ঘোরাফেরা করে বেড়ায়, আর চায়ের দোকানে আড্ডা দিয়ে তাদের দিন কাটায়!
