করোনা: যুক্তরাষ্ট্রের বিপদ কী বাড়ছে? 

আপডেট : ২১ জুলাই ২০২০, ০৯:২০

প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনার প্রকোপ ফের ঊর্ধ্বমুখী। ফ্লোরিডা রাজ্যে গতকাল সোমবার পর্যন্ত টানা ছয় দিন ১০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া বিগত দিনগুলোর থেকে বিভিন্ন রাজ্যেই করোনার সংক্রমণ বাড়ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।  

চলতি জুলাইতে যুক্তরাষ্ট্রের ৩২ টি রাজ্যে করোনা সংক্রমণ বেড়েছে, এছাড়া ১৫ রাজ্যে বেড়েছে মৃত্যুর হার। রয়টার্সের পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটির ১৫ রাজ্যে জুলাইতে আক্রান্ত, মৃত ও হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে।   

এর আগে দেশটির বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। 

দেশটিতে করোনায় এখন পর্যন্ত মৃত্যু ১ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে। সেইসঙ্গে আক্রান্ত ৩৭ লাখের বেশি। যা বিশ্বে যেকোন দেশের তুলনায় বেশি। 

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি দেশটির গভর্নরদের ভাইরাসের এই ঊর্ধ্বগতি থামাতে কিছু  পদক্ষেপের কথা বলেছেন। তিনি সবাইকে মাস্ক ব্যবহার, বারবার হাত ধোঁয়া,  বার বন্ধ করে দেয়া, ভিড় এড়িয়ে চলার কথা বলেছেন। 

তবে এসবকে খুব একটা পাত্তা দিচ্ছেন না দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সবকিছু খুলে দেয়ার জন্য তাগাদা দিয়েই যাচ্ছেন। আল জাজিরা, রয়টার্স। 

ইত্তেফাক/এসআর