শরীয়তপুর প্রতিনিধি
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সিনিয়র সচিব শ্যাম সুন্দর শিকদার বলেছেন, তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীর অনেক দেশকেই আজ ছাড়িয়ে গেছে। আর এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা শেখ হাসিনার মেধা ও দূরদর্শিতার কারণে। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় আমাদেরকে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা ভোগ করার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি শনিবার দুপুরে শরীয়তপুর জেলা সদরের প্রধান ডাক ঘরের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তার প্রচেষ্টায় বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার হচ্ছে। প্রধান ডাকঘর প্রাঙ্গণে ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডলের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে। স্বাগত বক্তব্য রাখেন, খুলনা অঞ্চলের পোস্টমাস্টার জেলারেল বাহিজা আকতার।
