খালিয়াজুরীতে প্রেসক্লাবের সভাপতি মহসিন, সম্পাদক শুভ

আপডেট : ২১ জুলাই ২০২০, ১২:৩১

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে দৈনিক ইত্তেফাকের খালিয়ায়াজুরী সংবাদদাতা মো. মহসিন মিয়াকে সভাপতি ও দৈনিক আমাদের সময়ের খালিয়ায়াজুরী প্রতিনিধি স্বাগত সরকার শুভকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সোমবার খালিয়াজুরী সদরের প্রেসক্লাবেব নিজস্ব কার্যালয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে এ নির্বাচন হয়। ভোটের মাধ্যমে ক্লাব সদস্যরা তাদের নির্বাচিত করেন।

ইত্তেফাক/এমআরএম