উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

আপডেট : ২১ জুলাই ২০২০, ১৩:৫২

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৩০) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা বকসীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি ওই গ্রামের কপ্পুর আলীর পুত্র।

থেতরাই ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে শহিদুল ইসলাম তার বাড়িতে অটোরিকশাটি চার্জ দিয়ে মেরামত করছিল।এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ইত্তেফাক/এমআরএম