চাকরি খোঁজার ওয়েবসাইট

আপডেট : ২১ জুলাই ২০২০, ২১:৩২

পছন্দের ইন্ডাস্ট্রিতে চাকরি খোঁজা সময়সাপেক্ষ ব্যাপার। ইন্টারনেটের কল্যাণে এ কাজ অনেকটা সহজ হয়ে এসেছে। বহু প্রতিষ্ঠান এখন অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে। তাই একজন প্রার্থী কম সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। আমাদের দেশের এমন কিছু চাকরি খোঁজার ওয়েবসাইট নিয়ে সংক্ষেপে জেনে নিন আজ।

বিডিজবস ডট কম (bdjobs.com)

এই সাইটের বিশেষত্ব হলো দেশের সবচেয়ে বড় ও পরিচিত চাকরি পোর্টাল। ৫০+ ক্যাটাগরির উপর চাকরি খোঁজার ব্যবস্থা। বিশেষ স্কিলের চাকরি খোঁজার সুবিধা।

চাকরি ডট কম (chakri.com)

এই সাইটের বিশেষত্ব হলো ৫০+ ক্যাটাগরির উপর চাকরি খোঁজার ব্যবস্থা। ওয়ার্কশপের মাধ্যমে দক্ষতা অর্জনের ব্যবস্থা। ক্যারিয়ার সম্পর্কিত বিভিন্ন কন্টেন্ট।

স্কিলস ডট জবস (skills.jobs)

এই সাইটের বিশেষত্ব হলো ১০+ ক্যাটাগরিতে চাকরি খোঁজার সুবিধা। রেজ্যুমে ও ফোরামসহ বিভিন্ন ক্যারিয়ার সার্ভিস

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ওয়েবসাইট (bpsc.gov.bd)

এই সাইটের বিশেষত্ব হলো বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সরাসরি জানার ব্যবস্থা।

লিংকডইন (LinkedIn)

লিংকডইন আমাদের দেশের কোন সার্ভিস নয়। তবে পেশাজীবীদের এ সোশ্যাল মিডিয়াতেও চাকরি খোঁজার ব্যবস্থা রয়েছে।